• ঢাকা
  • মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৫:০৪
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা

অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০২৬

রিপোর্টার : অনলাইন ডেস্ক:
অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০২৬ প্রিন্ট ভিউ

ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (প্রাক্তন সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স) শুক্রবার ও শনিবার (৬-৭ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতা–২০২৬।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা/বিভাগ/ক্লাব থেকে কারাতে ও মার্শাল আর্ট একাডেমির ৪৫০জন জুনিয়র প্রতিযোগী অংশগ্রহণ করে।

উক্ত প্রতিযোগিতায় ক্রীড়াবিদরা বিভিন্ন বয়স ও ওজন ভিত্তিক ক্যাটাগরিতে কারাতে কাতা-কুমিতে, কিক বক্সিন, সান্দা সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে দর্শক ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

প্রতিযোগিতা শেষে অসাধারণ সাফল্য নিয়ে কারাতে বিভাগে ১৮টি স্বর্ণ অর্জন করে চ্যাম্পিয়ন এবিসি মার্শাল আর্ট একাডেমি ও ১১টি স্বর্ন পেয়ে রানার্স আপ এস এম এ  এবং ৯টি স্বর্ন পেয়ে ৩য় স্থান অধিকার করেছে এম এস এ একাডেমি।

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর সম্মানিত সভাপতি জনাব, এয়ার ভাইস মার্শাল মোঃ বদরুল আমিন (অবঃ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর সুযোগ্য সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব, গোলাম সাব্বির মাসুম সহ অত্র কনফেডারেশনের সহ সভাপতি সহ বিভিন্ন সদস্য বৃন্দ।

অত্র কনফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব গোলাম সাব্বির মাসুম জানান, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা দেশের জুনিয়র খেলোয়াড়দের মানসিক ও খেলার মান উন্নয়ন করতে সহযোগিতা করবে।  এবং দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলাধুলা

আরও পড়ুন