প্রিন্ট ভিউ
দেশের আবাসন ও কর্পোরেট খাতের অভিজ্ঞ প্রবীণ ব্যবসায়ী ব্যক্তিত্ব মো. মোবারক হোসেন (রানা) সম্প্রতি প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সফলতা ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
নতুন এই দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবসায়িক পরিচালনা, অপারেশনাল উৎকর্ষ বৃদ্ধি, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন এবং বাজার সম্প্রসারণে মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবেন।
মো. মোবারক হোসেনের পেশাগত কাজের পরিধি অত্যন্ত বিস্তৃত। রিয়েল এস্টেট, ল্যান্ড ও অ্যাপার্টমেন্ট ডেভেলপমেন্ট, সেলস ও মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, হসপিটালিটি, সার্ভিসেস, ইলেকট্রনিক্স ও কেবলস এবং অ্যামিউজমেন্ট ও এন্টারটেইনমেন্ট সহ বিভিন্ন শিল্পখাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্টে যোগদানের পূর্বে তিনি ইউনিভার্স গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে নিয়োজিত ছিলেন। পেশাগত জীবনে তিনি বসুন্ধরা গ্রুপ, আশিয়ান গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, প্যারাডাইস গ্রুপ, পূর্বাচল এনআরবি হোমস ও পূর্বাচল অভিজাত ভ্যালির মতো দেশের শীর্ষস্থানীয় একাধিক কর্পোরেট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত সাফল্যের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত। এছাড়া ব্যবসায়িক বিশ্লেষক হিসেবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশো, ইন্টারভিউ এবং জনপ্রিয় পডকাস্টে তিনি নিয়মিত আলোচনায় অংশ নেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মো. মোবারক হোসেন (রানা) জানান, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, আধুনিক ব্যবস্থাপনা কৌশল ও দূরদর্শী নেতৃত্বকে কাজে লাগিয়ে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবসায়িক প্রবৃদ্ধিকে আরও গতিশীল ও টেকসই উচ্চতায় নিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।