প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ , বিকাল ০৩:২৯।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৬:৫৩

নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর ভোট পর্যবেক্ষণ


পিরোজপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ যথারীতি সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়। শুরু থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করেন। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং পর্যবেক্ষণকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি।

ভোটাররা সানন্দে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কোনো প্রকার প্রভাব বা চাপ ছাড়াই নিজ নিজ দায়িত্ব পালন করছেন।

পর্যবেক্ষণ অনুযায়ী বেলা পর্যন্ত গড়ে প্রায় ৪০ থেকে ৪২ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ভোটারদের সঙ্গে আলাপকালে জানা যায়, অনেকেই মধ্যাহ্নভোজের পর ভোটকেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।

সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।